টাটা মোটরসে পে স্লিপ নিয়ে ৬ হাজার কর্মীর অনশন-বিক্ষোভ।
১০ হাজারের মধ্যে ৬ হাজার কর্মীরই অনশন-বিক্ষোভ পে স্লিপ নিয়ে। অস্থায়ী কর্মীদের দাবি যে তাঁদের গত অনেক মাসেরই বেতন দেওয়া হয়নি ও বেতন বৃদ্ধিও হয়নি যদিও গত জুলাই মাসেই তা হয়ে যাওয়ার কথা ছিল। শুধু বেতনই না, বেতনের সাথেও আছে আরো একাধিক কারণ।
প্রযুক্তিগত ত্রুটির জন্যে এই সমস্যা হয়েছিল কিন্তু সব বকেয়া পরে মিটিয়ে দেওয়া হয় ও এখন সব সমস্যা মিটে গেছে বলে টাটা মোটরসের কর্তৃপক্ষের দাবি।
অস্থায়ী কর্মীদের দাবি যে তাঁদের স্থায়ী পদ দিয়ে প্রত্যেক বছরে অন্তত ৭০০ জন কর্মীদের স্থায়ী করতে হবে। তা যদি না হয় তাহলে তাঁরা আমরণ অনশনে বসবেন বলে হুমকি দিয়েছেন কর্তৃপক্ষকে।